শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৫০ রানে অলআউট ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারও খেলতে পারেনি ভারত। জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কদের তোপে দুই সেশনের আগেই অলআউট হয়েছে ভারতীয়রা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন ৮ নম্বরে নামা নিতিশ কুমার রেড্ডি।    

দুই অভিষিক্ত খেলোয়াড় হারশিত রানা এবং নিতিশকে নিয়ে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের আপদকালীন অধিনায়ক বুমরাহ। তবে অধিনায়কের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। দিনের তৃতীয় ওভারের প্রথম বলে স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। স্কোরবোর্ডে ১৪ রান উঠতে ফেরেন তিনে নামা দেবদূত পাড়িকেলও।
 
বাজে ফর্ম থেকে বেরিয়ে আসতে পারেননি বিরাট কোহলিও। দলের বিপর্যয়ের সময় কেবল ৫ রান করে ফিরেছেন তারকা এই ব্যাটার। হ্যাজলউডের চতুর্থ স্টাম্পে রাখা শর্ট ডেলিভারি কোহলির ব্যাটের কোণায় লেগে ধরা পড়ে স্লিপে। এই নিয়ে টানা পাঁচ ইনিংসে ২০ রানের কমে আউট হলেন কোহলি। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ৭ বছর আগে।
 
এক প্রান্তে যাওয়া-আসার মিছিল চললেও নিজের গতিতে এগিয়ে যাচ্ছিলেন লোকেশ রাহুল। তবে তাকেও দাঁড়াতে দেননি স্টার্ক। রিভিউ নিয়ে তাকে কট বাহাইন্ডে আউট করেন এই পেসার। ৭৪ বলে ২৬ রান করে আউট হন রাহুল। মধ্যাহ্ণবিরতির পরেও ভারতের অবস্থার কোনো পরিবর্তন আসেনি।

লাঞ্চের পর তৃতীয় ওভারে মিচেল মার্শের শিকার হয়ে ফেরেন ধ্রুব জুরেল। ওয়াশিংটন সুন্দরও ফেরেন দ্রুত। তাকেও ফেরান মার্শ। ৭৩ রানে ৬ উইকেট হারানোর পর খানিকটা লড়াই করেন রিশভ পন্ত এবং নিতিশ। দুজনে মিলে গরেন ৪৮ রানের জুটি। ৩৭ রান করা পন্তকে ফিরিয়ে ভারতকে আরও বিপদে ফেলেন প্যাট কামিন্স।

নিতিশ রানা এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেলেও টেইলেন্ডারের কেউই তাকে সঙ্গ দিতে পারছিলেন না। বুমরাহ এবং হারশিত আউট হন আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে। শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিং করেন নিতিশও।

আর সেটা করতে গিয়েই কামিন্সের বলে ক্যাচ হয়ে ফিরতে হয় তাকে। ১৫০ রানে থামে ভারতের ইনিংস। অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। দুটি করে উইকেট নিয়েছেন স্টার্ক, কামিন্স এবং মার্শ।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit