শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

মনিরামপুরে পিএফজির উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে বৃহস্পতিবার যশোরের মনিরামপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে “শান্তি ও সম্প্রীতি সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি’র পিস এ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েল। পিএফজি’র উপজেলা সমন্বয়কারী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীনের সঞ্চলানায় অনুষ্ঠানে প্রোগ্রামের উদ্দ্যেশ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র আঞ্চলিক সমন্বয়নকারী খোরশেদ আলম।

সংলাপে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মাদ মুছা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, পৌর শাখার সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারন সম্পাদক হাফেজ আকতারুজ্জামান, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সাধারন সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের ঈমাম অধ্যক্ষ কে এম মুফিজুর রহমান, রামকৃষ্ণ আশ্রমের সাধারন সম্পাদক তপন ভট্টাচার্য্য ও পিএফজির পিস অ্যাম্বাসেডর প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান শফিয়ার রহমান, জমিয়তে উলামায়ে ইসলামীর উপজেলা সভাপতি আজিজুর রহমান, পৌর যুবদলের সভাপতি আব্বাস উদ্দীন, বনিক সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম মিঠু, পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, অধ্যাপক এম.আলাউদ্দীন, অধ্যাপক নুরুল হক, প্রভাষক রবিউল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী, পারভিন আক্তার, ইয়ুথ অ্যাম্বাসেডর জাকারিয়া হোসেন সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ।সংলাপের গুরুত্বারোপ করে বক্তারা বলেন,মনিরামপুরের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সকলেই বদ্ধপরিকর। প্রতিটি নাগরিকের নিরাপত্তা, অধিকার, মর্যাদা নিয়ে শান্তিতে যাতে সকলেই বসবাস করতে পারে তার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit