শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী  কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা প্রদান করলেন.গুইমারা রিজিয়ন 

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৮৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের  কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা প্রদান করলেন গুইমারা রিজিয়ন। বুধবার (২০ নভেম্বর)  গুইমারা রিজিয়নের উদ্যােগে  সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ বিজয়ী জাতীয় ফুটবল দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা প্রদান করেন লক্ষীছড়ি জোন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ-২০২৪-এর বিজয়ী কৃতি নারী ফুটবলার মনিকা চাকমাকে ৫০ হাজার টাকা হস্তান্তর করেন গুইমারা রিজিয়নের, লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার, লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। 
এছাড়াও  মনিকা চাকমার পিতা বিন্দু চাকমা, দুলাভাই ও চাচাকে কিছু সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। এসময় লক্ষীছড়ি জোনের অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মনিকা চাকমা লক্ষীছড়ি জোনের এই উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন এই সংবর্ধনা নারী ফুটবলের প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অবিচল সমর্থনের বহিঃ প্রকাশ করেন।
লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি  সকলের উদ্দেশ্যে বলেন মনিকা চাকমা প্রমাণ করে দেখালেন পার্বত্য চট্টগ্রামের মেয়েরা চেষ্টা করলে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। তিনি পরবর্তীতেও এরকম কৃতি খেলোয়াড় গড়ে তোলার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান। তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী নারী ক্রীড়ার উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সমর্থন অব্যাহত রাখবেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit