রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

‘আ. লীগকে পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২১৮ Time View

ডেস্ক নিউজ : মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা নিয়ে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বুধবার দুপুরে ফেনীর ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে তিনি বলেন, আর কে করবেন না, তা ঠিক করবেন বাংলার জনগণ। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আমি বা বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারি না। তা নির্ধারণ করবে এ দেশের জনগণ।

তিনি বলেন, ফেনীর মেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কারো কাছে মাথানত করেননি। তিনি এখনও মাথা উঁচু করে দাঁড়িযে আছেন।  তিনি আওয়ামী লীগ সরকারের দেওয়া মিথ্যা মামলায় ছয়বছর জেল খেটেছেন। তাকে একটি স্যাঁতস্যাঁতে ঘরে রাখে, যেখানে ইঁদুর চলাচল করত। তাকে দেওয়া পুরোনো খাবার খাইয়ে অসুস্থ হয়ে পড়েন।

এসময় তিনি আরও বলেন, ১৫ বছরের পুরোনো জঞ্জাল সাফ করা এতো সহজ নয়। তাই জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তা দ্রুত বাস্তবায়ন করলে ভালো হয় বলেও মন্তব্য করেন তিনি। 

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। 

অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী-১ আসনের নির্বাচনি সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব মোহাম্মদ রবিনসহ এতে জাতীয় ও জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মাঝে ঢেউটিন এবং পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit