রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

বছরের শেষ ম্যাচে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারটা অপ্রত্যাশিত ছিলো আর্জেন্টিনার কাছে। তবে বছরের শেষ ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে আলবিসেলেস্তারা। জয়ের প্রত্যাশা নিয়েই ঘরের মাঠে পেরুর বিপক্ষে লড়বে লিওনেল স্ক্যালোনির দল। ১১ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিল টপার আর্জেন্টিনা। এ ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

তবে ফুটবলারদের ইনজুরির কারণে চিন্তিত কোচ স্ক্যালোনি। ইনজুরিতে ৫ ফুটবলারকে না পাওয়ায়, পরিকল্পনা সাজাতে কৌশলী হবেন তিনি। চোটের কারণে ছিটকে গেছেন নাহুয়েল মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। স্কোয়াডে রাখা হয়েছে জুলিয়ানো সিমিওনেকে। অনেক অস্বস্তির খবরের মধ্যে সবচেয়ে বড় স্বস্তির উপলক্ষ এনে দিতে পারেন লিওনেল মেসি। পেরুর বিপক্ষে এ ম্যাচে আকাশী-নীল জার্সি গায়ে মাঠে দেখা যাবে এই তারকাকে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬ গোল দিয়ে শীর্ষে আসেন মেসি। অ্যাসিস্ট রয়েছে ২টি। শুধু তারকা বলেই নয়, মেসিকে স্পেশাল ভাবার কারণ তুলে ধরেন স্ক্যালোনি।

আর্জেন্টিনার কোচ বলেন, ‘মেসির দিকে যদি তাকান তাহলে পুরো মৌসুমে প্রচুর ম্যাচ খেলা একজন ফুটবলারকেই দেখতে পাবেন। তাকে অনেক ম্যাচেই পাওয়া গেছে। এর মধ্যে সে কোপা আমেরিকাও খেলেছে। তার মতো খেলোয়াড়ের সবসময় শতভাগ ফিট থাকা কঠিন এবং এতে আমি সমস্যা দেখি না। বরং এটা স্বাভাবিক বিষয়। চোটের কারণে সে কিছুদিন বাইরে ছিলো। এছাড়া সে সবসময় আমাদের সাথেই ছিলো।’
প্রতিপক্ষ টেবিলের তলানির দিকে থাকলেও, পেরুকে সমীহ করেই মাঠে নামতে চায় আলবিসেলেস্তারা।

স্ক্যালোনি বলেন, ‘প্যারাগুয়ে এমন একটি দল যাদের ডিফেন্সে অনেক অভিজ্ঞ ফুটবলার রয়েছে। আমি মনে করি, তারা আরও কিছু পয়েন্ট পেতে পারতো। তাই আমাদের অনেক সতর্ক থাকতে হবে। প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান করতে হবে।’
এদিকে আরেক ম্যাচে উরুগুয়েকে আতিথ্য দেবে ব্রাজিল। ভেনেজুয়ার বিপক্ষে ড্রয়ের পর, এবার সেলেসাওদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ। তবে জয়ের দেখা পেতে কৌশলী হতে হবে কোচ দরিভাল জুনিয়রের।

ইনজুরির কারণে বেশ কিছু তারকা ফুটবলারকে পাচ্ছেন না কোচ দরিভাল। দলে নেই অ্যালিসন বেকার। ডিফেন্ডার এডার মিলিতাওকেও পাচ্ছে না কোচ। আর আক্রমণে নেই রদ্রিগো। এবার কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল হারের প্রতিশোধ নেয়ার সুযোগ ব্রাজিলের সামনে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit