বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজে হাসান মুরাদের হ্যাটট্রিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ভালো একটা প্রস্তুতি সারল বাংলাদেশের বোলাররা। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হয়েছে ড্র। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশি বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়। দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ২৫.৪ ওভার। প্রথম দিনে ৫ ওভার বোলিং করে ১ উইকেট তুলে নেওয়া বাংলাদেশের বোলাররা কাল ২৫.৪ ওভারে আরও ৮ উইকেট তুলে নেন। ১.৪ ওভারে ১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।
ইনিংসের ২৬তম ওভারে প্রথম বোলিং করতে এসে হাসান মুরাদ দেন মাত্র ১ রান। ফিরতি ওভার করত এসে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন। এর মাঝে ড্যানিয়েল বেকফোর্ডকে এলবিডব্লিউ, নাভিন বিদাইসিকে বোল্ড এবং চাইম হোল্ডারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। তার হ্যাটট্রিকেই শেষ হয় ম্যাচ। স্বাগতিকরা ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।
এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান করে ইনিংস ঘোষণা করে। যেখানে টাইগারদের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন জাকের আলী। ১১০ বলে ৪৮ রান করেন তিনি। এছাড়াও মাহিদুল ইসলাম অঙ্কন ৮৭ বলে ৪১ আর মুমিনুল এবং লিটন দাসের ব্যাট থেকে আসে ৩১ রান।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৪,/সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit