বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ডাকাতির সময় অপহরণ সেই শিশু উদ্ধার, নারী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকার আজিমপুরের এক বাসায় ডাকাতির পর ফিরে যাওয়ার সময় ছিনিয়ে সেই শিশু কন্যাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় অপহরণকারী এক নারীকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৮টায় গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর সাড়ে ১২টায় কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

এর আগে গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। একই বাসার সাবলেটে থাকা নারী ভাড়াটিয়া বহিরাগত কয়েকজনকে নিয়ে এ ঘটনা ঘটান। যাওয়ার সময় ওই শিশুকে তারা ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। তার স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন।

জানা যায়, সাবলেট নেয়ার কথা বলে ওই বাসায় ঢোকেন এক নারী। পরে আরও দুজন পুরুষ আসেন। তারা একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নেয়ার পাশাপাশি ফারজানার একমাত্র শিশ কন্যাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভুক্তভোগী ফারজানার এক সহকর্মী পোস্টে লিখেন, শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

এ ঘটনার পরপরই পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/সকাল ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit