বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মালামালের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেছে ডাকাতরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একদল ডাকাত তাদের বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশুসন্তানকে নিয়ে যায়।

এদিকে এ ঘটনায় ফুটফুটে শিশুটির ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ফারজানার এক সহকর্মী। ওই পোস্টে তিনি লিখেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চাটি নিয়ে গেছে।’

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাশৈনু জানান, পুলিশ ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে। বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

লালবাগ বিভাগের ডিসি জানান, ফারজানার বাসায় সাবলেট থাকেন এক নারী। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর সঙ্গে আরও তিনজন বাসায় আসেন। কোনো একটি বিষয় নিয়ে তারা ফারজানার সঙ্গে বিবাদে জড়ান। এক পর্যায়ে তারা ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে যান। মালামালের সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান।

ডিসি বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিনজন লোক ওই বাসায় আসেন। তবে শিশুকে নিয়ে গেছে কিনা, তা দেখা যায়নি। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশের একাধিক দল দুর্বৃত্তদের ধরতে কাজ করছে।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৪,/রাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit