শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব : মঈন খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামের মাধ্যমে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে। যেটা তাদের প্রধান দায়িত্ব। সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে।

আজ শুক্রবার রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে’ আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, দেশের মানুষ ভোট দিতে চেয়েছে। তারা ৭১ সাল থেকে ভোট দিতে চেয়েছে এবং গণতন্ত্র চেয়েছিল। সেটা কি তাদের কোনো অপরাধ ছিল? সেটা কোনো অপরাধ হতে পারে না। আর দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু এই আওয়ামী লীগ ৭১ থেকে ৭৫ সালের মধ্যে দেশকে একদলীয় বাকশালে পরিণত করেছি।

আয়োজক সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আব্দুর রাজ্জাক (দপ্তর) প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit