শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাকিবের নাম কেটে দিয়েছে আইসিসি, যা জানা গেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। তবে এখনও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। যদিও সেই ফরম্যাটেও সাকিব খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। আর এর মধ্যেই সাকিবকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তালিকা থেকে বাদ দিয়েছে আইসিসি।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার টানা ১২ মাস ওয়ানডে বা টি-টোয়েন্টিতে না খেললে র‌্যাঙ্কিং থেকে তিনি বাদ পড়েন। আর টেস্টের ক্ষেত্রে টানা ১৫ মাস খেলার বাইরে থাকলে নাম কাটা পড়ে র‍্যাঙ্কিং থেকে। আর এই নিয়মেই বাদ পড়েছে সাকিবের নাম।

সাকিব সবশেষ ওয়ানডে খেলেছিলেন এক বছরের বেশি সময় আগে, ২০২৩ সালের ৬ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে। বিশ্বকাপের ওই ম্যাচের আর আর দেশের হয়ে ওয়ানডে খেলননি সাকিব। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও ছিলেন না সাকিব। যে কারণেই ওয়ানডে থেকে সাকিবের নাম কেটে দিয়েছে আইসিসি।

জাতীয় দলের জার্সিতে একটি ওয়ানডে খেললেই অবশ্য তিনি আবার র‍্যাঙ্কিংয়ে ঢুকে পড়বেন। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাকিব সেই সুযোগ পাবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। কেননা, দেশের মাটিতে টেস্ট খেলতে চেয়েও শেষ পর্যন্ত রোষানলে পুড়ে খেলা হয়নি সাকিবের। তাই কানপুরেই টেস্ট ক্রিকেটের বিদায় হয়েছে সাকিবের।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব আইসিসির টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার-২০০৯ এবং একই বছর ক্রিকেটার অব দ্য ইয়ার এর জন্য মনোনয়ন পান। দ্য উইজডেন ক্রিকেটার্স সাকিবকে বছরের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করে। ওই ২০০৯ সালে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে আসেন সাকিব। সবচেয়ে বেশি সময় ধরে এই তালিকার শীর্ষে থাকার রেকর্ডও গড়েন এই অলরাউন্ডার।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit