স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে সেটারই বদলা নিয়েছে সফরকারী ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। সবশেষ ম্যাচে ইংল্যান্ডের জয় ৪ বল ও ৩ উইকেট হাতে রেখে।
ফের ওয়েস্ট ইন্ডিজ চাপে পড়ে। এরপর পাওয়েল ৪১ বলে ৫৪ রান করে সাজঘরে ফিরলে শেষ দিকে দলীয় সংগ্রহটাকে ১৪০ এর ঘর পার করে স্বাগতিকরা। নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় ওয়েস্ট ইন্ডিজের পুঁজি ১৪৫ রান। ইংলিশ বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন সাকিব মাহমুদ ও জ্যামিই ওভারটন। জবাব দিতে নেমে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ডও। ৩৭ রানে ৩ উইকেট হারায় দলটি।
এরপর মাঝে স্যাম কুরানের ৪১ লিয়াম লিভিংস্টোনের ৩৯ রানে ভর করে লড়াই চালায় ইংল্যান্ড। শেষ দিকে দলের জয় নিশ্চিত করেন ওভারটন ও রেহান। ১৯.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে টপকে যায় ইংল্যান্ড। এ জয়ে নিশ্চিত হয় ইংল্যান্ডের সিরিজ জয়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ৩-০ তে এগিয়ে ইংল্যান্ড। আগামী ১৭ নভেম্বর সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ফের মুখোমুখি হবে দু’দল।
কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১:০০