শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

প্রথম দেখা হওয়ার স্মরণে স্ত্রীর জন্য গান বানিয়ে চমকে দিলেন জাকারবার্গ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্যস্ত জীবনেও স্ত্রী প্রিসিলা চ্যানকে খুশি করার জন্য নানা অভিনব উপায় বেছে নেন ফেসবুক ও মেটার সিইও মার্ক জাকারবার্গ। মাঝে মাঝেই তাঁর এইসব কাণ্ড নেট দুনিয়ায় আলোচনার ঝড় তোলে। এবার সেই ধারাবাহিকতায় একটি বিশেষ উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর), প্রিসিলার সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটি উদযাপন করতে একটি গান প্রকাশ করেছেন মার্ক। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক এবার ২০০০ সালে লিল জন অ্যান্ড দ্য ইস্ট সাইড বয়েজের জনপ্রিয় গান ‘গেট লো’-এর নতুন সংস্করণ প্রকাশ করেছেন। এই গানটি তিনি নিজে নতুন করে লেখেন এবং জনপ্রিয় গায়ক টি-পেইনের সঙ্গে গেয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি গানটি প্রকাশ করেন, যেখানে নিজের ও প্রিসিলার তরুণ বয়সের ছবিও যুক্ত করেছেন।

জাকারবার্গ পোস্টে লেখেন, “কলেজের এক পার্টিতে প্রথমবার প্রিসিলাকে দেখার সময় ‘গেট লো’ গানটি বাজছিল। সেই স্মৃতিতে প্রতি বছর ডেটিং অ্যানিভার্সারিতে আমরা গানটি শুনি। তবে এইবার, টি-পেইনের সঙ্গে এই গানের আমাদের সংস্করণ করলাম।” গানটি এখন স্পটিফাইতে ‘জি-পেইন’ নামে পাওয়া যাচ্ছে।প্রিসিলা চ্যানও মজা করে মন্তব্য করেন, “এখন আর ২১ বছর আগের মত পার্টি করতে পারি না, তবে এই গান আমাদের সেই সময়ের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল।”

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit