শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

লেনদেন ও সূচকের উত্থানে পুঁজিবাজারে সুবাতাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ  কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে বৃহস্পতিবার বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৫ দশমিক ৩২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ২০ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৮৬ দশমিক ৪০ পয়েন্ট ও ১ হাজার ১৮৯ দশমিক ৫২ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৪৬ লাখ টাকা। এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫৮টি কোম্পানির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ দশমিক ৯০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৬০ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৮৮০ দশমিক ২২ পয়েন্টে ও ৯ হাজার ৬২ দশমিক ৫৫ পয়েন্টে।

আর সিএসআই সূচক ৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫৬ দশমিক ৮১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৯৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৮৬ দশমিক ২২ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১৪০ দশমিক ৮৩ পয়েন্টে ও ১২ হাজার ৪০৭ দশমিক ১৩ পয়েন্টে।
 
সিএসইতে বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪ কোটি ৭৪ লাখ টাকা।
 
সিএসইতে ২০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ৫৯টির ও অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit