রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে মাও দুই শিশুর মৃত্যু…. 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিষপান করে দুই শিশু সন্তান সহ মায়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে  সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তার স্বামী আশরাফসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন। মৃতরা হলেন, সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪), তার দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের কদু মিয়ার মেয়ে শারমিন আক্তারের সাথে সদর উপজেলার ঘাটুরা গ্রামের সরকার বাড়ির মারাজ মিয়ার ছেলে আশরাফ মিয়ার সাথে বিয়ে হয়। আশরাফ নেশাগ্রস্ত হওয়ায় সাংসারিক খরচ নিয়ে প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। 
নিহত শারমিন আক্তারের মা রেজিয়া বেগম বলেন, আমার মেয়ে ও দুই নাতনিকে হারিয়ে আমার কুল খালি হয়ে গেল। তারা বলেছিল আমার বাড়িতে বেড়াতে আসবে। কিন্তু তারা আর এলো না। কি কারনে এ ঘটনা ঘটেছে আমি কিছুই জানিনা। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের বিচার দাবি করেন।  
ব্রাহ্মণবাড়িয়া সদর  থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ঘটনাটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহর জেরে তারা বিষ পানে আত্মহত্যা করেছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথম এক নারীকে আনা হয় বিষ খাওয়া অবস্থায়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছুক্ষণ পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মাও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit