রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম

বিশ্বকাপজয়ী প্যাটেলকে কোচ করল দিল্লি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : দিল্লির হয়ে বোলিং কোচ হিসেবে সবশেষ কাজ করেছেন সাবেক অজি অলরাউন্ডার জেমস হোপস। তাকে ছাঁটাই করেছে দিল্লি। তার জায়গায় দলে নিযুক্ত করা হয়েছে মুনাফকে। তার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেট পরিচালক হিসেবে আছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ভেনুগোপাল রাও। আগে এই পদে ছিলেন সৌরভ গাঙ্গুলি।

যদিও সৌরভের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি দিল্লির। নারী আইপিএলে দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট পদে নিয়োগ দেয়া হয়েছে বিসিসিআইয়ের সাবেক এই প্রেসিডেন্টকে। এছাড়া দিল্লির প্রধান কোচ হিসেবে আছেন আরেক ভারতীয় সাবেক ব্যাটার হেমাং বাদানি।

গত জুলাই অস্ট্রেলিয়াকে দুইটি বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে দিল্লির সম্পর্কের সমাপ্তি ঘটে। ৭ বছর দিল্লির কোচ থাকার পর কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান কোচ হন পন্টিং।


তবে খেলোয়াড়ি জীবনে মোটামুটি সফলই ছিলেন মুনাফ। ভারতের হয়ে ১৩টি টেস্ট, ৭০টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ভারতের হয়ে ২০১১ সালের বিশ্বকাপ জিতেছেন মুনাফ। আইপিএলে রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট লায়ন্সের হয়ে ৬৩ ম্যাচ খেলে ৭৪টি উইকেট পেয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit