রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সাভারে গৃহবধূর চার টুকরা লাশ উদ্ধার; স্বামী আটক

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭৯ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে শান্তনা (৩৫) নামে এক গৃহবধূর চার টুকরো লাশ উদ্ধার করেছেন পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ। এরআগে সোমবার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া বব মারলি রেস্তোরাঁর পিছনে ওই নারীর ৪ টুকরা উদ্ধার করেন। এঘটনায় নিহতের স্বামী নয়ন (৪০) কে আটক করা হয়।
নিহত শান্তনার (৩৫) গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বালিয়া এলাকায়। বর্তমানে তিনি সাভারের দত্তপাড়া এলাকায় ভাড়া থাকতেন। আটককৃত তার স্বামী নয়নের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মর্শামোড়া গ্রামের বাদল মিয়ার ছেলে  তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। পুলিশ জানায়, সোমবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া বব মার্লি মাথা ও দুই হাত বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ গিয়ে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের কাটা মাথা ও হাত উদ্ধার করে। এবিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ  বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit