শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ইসরাইলে তেল পাঠানোর অভিযোগ ভিত্তিহীন, যা বলল তুরস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সেহান বন্দর থেকে ইসরাইলে জ্বালানি তেল পাঠানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়। সোমবার (১১ নভেম্বর) এক লিখিত বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, তারা বাকু-তিবিলিসি-সেহান (বিটিসি) তেল পাইপলাইনের কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়েছে। ১৯৯৯ সালের ১৮ নভেম্বর তুরস্ক, আজারবাইজান এবং জর্জিয়া দ্বারা স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বিটিসি পাইপলাইন প্রতিষ্ঠিত হয়। তুরস্কের অংশটি বোটাস ইন্টারন্যাশনাল এএস দ্বারা পরিচালিত হয়। তবে তুরস্কের অনুমোদন ছাড়া এই পাইপলাইনের মাধ্যমে তেল বিক্রি করা যায় না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই পাইপলাইন ব্যবহারের মাধ্যমে যারা তেল পাঠায়, তারা তুরস্কের ‘ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত’কে সম্মান জানিয়েছে। তাই ইসরাইলের জন্য কোনো চালান সেহান থেকে পাঠানো হয়নি। গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে অনেকগুলো দেশ ইসরাইলের সঙ্গে বাণিজ্য বা অন্যান্য সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে। তুরস্ক গত বছর ইসরাইলের সঙ্গে বাণিজ্য স্থগিত করে এবং সেই স্থগিতাদেশ অব্যাহত রেখেছে।

তবুও এ নিয়ে কিছু অভিযোগ তোলা হয়েছে। তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এ সংক্রান্ত সাম্প্রতিক কিছু অভিযোগ অস্বীকার করেছেন এবং স্পষ্ট করেছেন যে, তুরস্ক গত মে মাস থেকে ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রেখেছে। তবে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে বাণিজ্য চালু রেখেছে।

যা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ। বোলাত আরও জানিয়েছেন, ফিলিস্তিনের মোট রপ্তানির প্রায় ২৫ শতাংশ তুরস্কের সঙ্গে সম্পন্ন হয়, যার মূল্য প্রায় ৭.৭ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও তুরস্ক ইসরাইলের বিরুদ্ধে একটি বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছে। এদিকে গাজায় ইসরাইলের সামরিক হামলা এখনও চলমান রয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরাইলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় এ পর্যন্ত ৪৩,৬০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সূত্র: ডেইলি সাবাহ

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit