সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

ডোমারে আল-আবরার ফাউন্ডেশন আয়োজিত ফ্রি-কোরআন শিক্ষা কোর্স অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে অ-রাজিৈনক ও ইসলামী সামাজিক সংগঠন আল-আবরার ফাউন্ডেশন আয়োজিত শুধু মাত্র মহিলা মা বোনদের জন্য ২ মাস ব্যাপী তৃতীয় ব্যাচে ফ্রি কোরআন শিক্ষা কোর্স অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মিশর আল-আজাহারী ইউনিভারসিটির অধ্যায়নরত মুফতি মাওঃ আতাউল্লাহ বীন শহিদ এর পরিচালনায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা মুন্সিপাড়া গ্রামে রবিবার কোরআন শিক্ষার তৃতীয় ব্যাচের কার্যক্রম চালু করা হয়। সেখানে অভিজ্ঞ আলেমা ও হাফেজাদের সমম্বয়ে এলাকার ৪০ জন নারী মহা গ্রন্থ পবিত্র আল কোরআন শিক্ষা গ্রহন করেন।

প্রধান শিক্ষকা আলেমা সুমাইয়া আক্তার মুন্নি জানান, আল-আবরার ফাউন্ডেশনের সহযোগিতায় আমি দুনিয়া আখেরাতের মুক্তির জন্য দীর্ঘ ১ বছর যাবত এলাকার মা বোনদের কোন প্রকার হাদিয়া ছাড়াই একদম বিনা শ্রমে এই কর্যক্রম পরিচালনা করে আসছি। যাতে করে এলাকার নারীরা সহি ও সুদ্ধ ভাকে পবিত্র কোরআর পাঠ করতে পারে। সংগঠনের স্বেচ্ছাসেবক তরিকুল ইসলাম বলেন, ২০২৩ সালে ২৯মার্চ আল-বাবরার ফাউন্ডেশন গঠন করা হয়।

এটি একটি অ-রাজিৈনক ও ইসলামী সামাজিক সংগঠন, উক্ত সংগঠনের উদ্যোগে দিগত ১ বছর যাবত আমরা এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ঈদ উপহার সামগ্রী, বৃক্ষ রোপন কর্মসূচিসহ নানমূখী কার্যক্রম পরিচালনা করে আসছি। বিশেষ করে মা বোনদের ফ্রি-কোরআন শিক্ষার ব্যপারে আমরা সক্রিয় ভুমিকা পালন করবো।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মাওঃ আতাউল্লাহ বীন শহিদ মুঠো ফোনে জানান, ইসলামী সামাজ গঠনে আমরা কাজ করে যাচ্ছি, শুধু ডোমার উপজেলায় নয়, আগামীতে সাড়া বাংলাদেশে আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে চাই। এর জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit