শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল’র ২৪তম শাহাদত বার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল এর ২৪ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। পাবনা জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মো. মতিয়ার রহমান হীরার উদ্যোগে কোরআন তেলোয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


বাদ আছর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দৈনিক খবর বাংলার সম্পাদক আব্দুস সালাম, হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ, পাবনা জেলা ছাত্রদল এর সহ-সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন তুহিনসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি পাবনা-৫ (পাবনা সদর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ থেকে একবার (১৯৮৬ সালে) এবং বিএনপির হয়ে দুইবার (ফেব্রুয়ারি ১৯৯৬ ও জুন ১৯৯৬) সংসদ সদস্য নির্বাচিত হন।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পাবনায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ও মুক্তিযুদ্ধকালীন সময়ে বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান ছিলেন। তিনি ১৯৭১ সালের ২৩ মার্চ পাবনা টাউন হল ময়দানে পাবনায় সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

রফিকুল ইসলাম বকুল ১০ নভেম্বর ২০০০ সালে সিরাজগঞ্জের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার স্মরণে পাবনায় তার নামে ‘স্বাধীনতা চত্বর’ স্থাপন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit