রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

মেট্রোরেলে চাকরির সুযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর (এমডি)

পদসংখ্যা: ১

যোগ্যতা: সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চার্টার্ড/প্রফেশনাল ইঞ্জিনিয়ার হলে ভালো। রেলভিত্তিক ম্যাস ট্রানজিট সিস্টেম বা প্রকল্পে প্ল্যানিং ও ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এর মধ্যে সিইও, ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর বা এর উচ্চতর পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বড় কোনো প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট লেভেল চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দেশের বাইরে ম্যাস ট্রানজিট সিস্টেম বা মেট্রোরেলে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

বয়স: ৫০ বছর

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন–ভাতা: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র কোম্পানি সেক্রেটারি বরাবর companysecretary@dmtcl.gov.bd ঠিকানায় ই–মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৪

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit