বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

জেলেনস্কিকে ‘ইতিহাসের সেরা সেলসম্যান’ বলে কটাক্ষ ট্রাম্পের!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পরদিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের এস্টেট থেকে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট। ওই ফোন আলাপে ট্রাম্প পুতিনকে ইউক্রেন যুদ্ধ আর না বাড়াতে পরামর্শ দিয়েছেন। 

নাম গোপন রাখার শর্তে একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি টানার দরকার আছে। আর তাতে সহযোগিতা করতে তিনি প্রস্তুত বলে পুতিনকে বার্তা দিয়েছেন ট্রাম্প। 

এর আগে গত বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন। নির্বাচনের আগে ট্রাম্প অবশ্য ইউক্রেনের জন্য মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার সমালোচনা করেছেন এবং আড়াই বছর ধরে চলা এই যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি ট্রাম্প তার নির্বাচনি প্রচারে জানিয়েছিলেন, ভোটে জিতলেই পুতিন ও জেলেনস্কিকে ফোন করবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য তাদের আলোচনার টেবিলে বসতে বলবেন। 

‘ইতিহাসের সেরা সেলসম্যান হলেন জেলেনস্কি’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-পর্বে ট্রাম্প বলেছিলেন, ‘জেলেনস্কিকে এখানে দেখলাম। আমার মতে, ইতিহাসের সেরা সেলসম্যান হলেন জেলেনস্কি। যখনই সে আমাদের দেশে আসে, তখনই ৬০ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে চলে যান। বিলিয়ন! ৬০ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে চলে যান। জেলেনস্কি চান যে জো বাইডেন বা কমলা হ্যারিসরা নির্বাচনে জিতে যান। কিন্তু আমি আলাদাভাবে কাজ করব।’

সে সময় ট্রাম্প বলেছিলেন, ‘আমি শান্তি ফেরানোর চেষ্টা করব। আমি যদি এই নির্বাচনে জিতি, তাহলে নব-নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবেই আমি প্রথম যে কাজটা করব, সেটা হল যে জেলেনস্কিকে ফোন করব এবং প্রেসিডেন্ট পুতিনকে ফোন করব। আর বলব যে আপনাদের একটা চুক্তি করতেই হবে। এটা অভাবনীয়।

আর সেই প্রতিশ্রুতি মতোই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেই পুতিনকে ফোন করেছেন ট্রাম্প। অবশ্য ট্রাম্পকে নির্বাচনে জেতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার দক্ষিণ রাশিয়ার সোচি থেকে ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি পুতিন বলেন, তিনি নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি আছেন।

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit