মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

অবশেষে হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের দায় স্বীকার নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে গেল সেপ্টেম্বরের মাঝামাঝিতে পেজার আর ওয়াটকি বিস্ফোরণের জড়িত থাকার তথ্য সামনে আনলো ইহুদিবাদী দেশ ইসরায়েল। তখন লেবাননে একসঙ্গে প্রায় চার হাজার পেজারে বিস্ফোরণ ঘটিয়েছিল ইসরায়েল। এ ঘটনায় ৪০ জন ‍নিহত ও ৩ হাজারের বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান। ইসরায়েল তখন এ নিয়ে কোনো মন্তব্য না করলেও অবশেষে এ হামলার অনুমোদন দেয়ার কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর সিএনএনের।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজারের মাধ্যমে বিস্ফোরণের অনুমতি দিয়েছিলেন বলে জানালেন নেতানিয়াহু। ইহুদিবাদী প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র ওমের দোস্ত্রি বলেন, ‘নেতানিয়াহু জানিয়েছেন তিনি পেজারকে নিশানা করে অপারেশন অনুমোদন করেছিলেন।’ চলতি সপ্তাহে এ নিয়ে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে লেবানন। তাদের অভিযোগ, এটা মানবতার বিরুদ্ধে হামলা।

উল্লেখ্য, পেজার যোগাযোগের পুরোনো যন্ত্র। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নজরদারি এড়াতে হিজুল্লাহর যোদ্ধারা এটি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতো। তবে এটির মাধ্যমেও বিস্ফোরণ হামলা চালায় ইসরায়েল। তবে শুধু লেবাননেই নয়, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আহমদ বখশায়েশ আরদেস্তানি দাবি করেছিলেন, দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছেও নাকি একটি পেজার ছিল! আর সেই খবর নাকি জানতো ইসরায়েল। তার ধারণা, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে ইসরায়েল হয়ত তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit