মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

গাজা-লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে আলোচনায় সৌদিতে আরব-মুসলিম নেতারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা করতে সৌদি আরবে আজ সোমবার এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশ্বের আরব ও মুসলিম নেতারা এতে যোগ দিতে সৌদি আরব গেছেন।

গত অক্টোবরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল ও ফিলিস্তিনের সঙ্গে চলমান সংঘাত সমাধানে দ্বিরাষ্ট্র গঠনে আলোচনার জন্য এই সম্মেলনের ঘোষণা দেয়। গতকাল রবিবার সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলতে আগত অতিথিরা ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে আলোচনা করবেন।

এক বছর পর একই ধরনের সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব। কায়রো ভিত্তিক আরব লীগ এবং জেদ্দা ভিত্তিক ইসলামিক করপোরেশন অর্গানাইজেন (ওআইসি)’র নেতারা এতে যোগ দিবেন। গত বছর একই ধরনের সম্মেলনে যোগ দিয়ে এসব নেতারা ইসরায়েলি হামলাকে বর্বর বলে মন্তব্য করেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। পরে হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। যা এখনও চলছে। এ হামলায় ৪৩ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধু তাই নয় যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও।

সূত্র : আরব নিউজ ও মিডল ইস্ট আই।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৪,/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit