বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আইনে পরিণত হলো রাশিয়া-উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে অবশেষে উত্তর কোরিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা সহায়তা সংক্রান্ত একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিকে আইন পরিণত করলো রাশিয়া। শনিবার সরকারি একটি ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে এ তথ্য জানা গেছে।  যার ফলে এবার দুই দেশের কোনওটির উপরে হামলা হলে অন্য দেশটি পাশে দাঁড়াবে। খবর রয়টার্সের।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে গত জুনে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের পর রুশ প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন চুক্তিটি সই করেছিলেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে আরও শক্তিশালী জোটবদ্ধ হয়েছে মস্কো ও পিয়ংইয়ং। চুক্তিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে এক দেশ অপর দেশকে সহায়তা করতে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ এ সপ্তাহে চুক্তিটি অনুমোদন করেছে। আর গত মাসে নিম্নকক্ষে এই চুক্তি অনুমোদন পায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে একটি ডিক্রি সই করেন। সেই ডিক্রি শনিবার সরকারি একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ২০২২ সালের ফেব্রয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পুরোদস্তুর আগ্রাসন শুরুর পর থেকে মস্কো এবং পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক আরও পাকাপোক্ত করেছে এই চুক্তি।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৪,/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit