শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় পাহাড় কাটায় অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩০৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাকির হোসেন নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১০ নভেম্বর) বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন এর ২নং ওয়ার্ড শান্তিপুর  এলাকায় অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হালদার ।
বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল আমিন হালদার বলেন, পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit