শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদ ঢাবিতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

রোববার দুপুর দেড়টায় তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় ঢাবি ছাত্রদল।

বিক্ষোভ মিছিলে যোগ দেন ঢাবি ছাত্রদল ও বিভিন্ন হল ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাবি ছাত্রদল যে ৩ দাবি জানিয়েছে, সেগুলো হলো- ১. বিদেশের মাটিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাবি আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের ওপর হামলা এবং হেনস্তা করার অপচেষ্টাকারী পলাতক দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা। ২. নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সব অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসা। ৩. বিগত আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সব মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা।

প্রসঙ্গত, ৭ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিদেশের মাটিতে হেনস্তার শিকার হয়েছেন। সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সমর্থকদের হাতে তিনি হেনস্তার শিকার হন।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit