ডেস্ক নিউজ : সম্প্রতি, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম “আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই টকশোর একটি ভিডিও ফুটেজ প্রচারিত হতে দেখা রিউমর স্ক্যানার। তবে প্রচারিত এই ভিডিওটিতে তাকে এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে মাহফুজ আলম “আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে” শীর্ষক মন্তব্য করেছেন এমন দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ওই টকশোতে মাহফুজ আলম ড. মুহাম্মদ ইউনূসের তাকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপনের বিষয়টি নিয়ে আপত্তি ও সমালোচনা করলেও আলোচিত মন্তব্যটি তাকে করতে শোনা যায়নি।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ঠিকানায় খালেদ মুহিউদ্দিন নামের টকশোটির ইউটিউব চ্যানেলে গত ১৮ জুন মাহফুজ আলমের সাক্ষাৎকারভিত্তিক টকশোর ওই পর্বটি প্রকাশিত হয়। টকশোটির সেদিনের পর্বটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে মাহফুজ আলম ড. মুহাম্মদ ইউনূসের তাকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপনের বিষয়ে আপত্তি জানান। তবে পুরো টকশোতে কোথাও তাকে “আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনুস আমাকে ব্যবহার করেছে’ শীর্ষক মন্তব্য করতে শোনা যায়নি।
এছাড়াও, মাহফুজ আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করেও সাম্প্রতিক সময়ে আলোচিত দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি। সুতরাং, খালেদ মুহিউদ্দীনের টকশোতে মাহফুজ আলম “আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।