শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত?

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দেশটিতে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল।  ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই ইতোমধ্যে আইসিসিকে জানিয়েছে, ভারত সরকার দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দিচ্ছে না। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ভারত পাকিস্তানে যাবে না। যার ফলে, আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) টুর্নামেন্টটি আয়োজনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। 

তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এরই মধ্যে হাইব্রিড মডেল ব্যবহারের প্রতি আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে পরিস্থিতির প্রেক্ষাপটে বিকল্প আয়োজনের জন্য প্রস্তুতিমূলক আলোচনা চলমান রয়েছে।

আট-দলের এই বৈশ্বিক টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ ২০২৫ পর্যন্ত পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা। ভারতের আপত্তির কারণে সিদ্ধান্তে আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিকল্প পরিকল্পনা করতে হবে। 

হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আলোচনা চলছে, যেখানে কিছু ম্যাচ পাকিস্তানে এবং অন্য ম্যাচগুলো একটি বিকল্প ভেন্যুতে হতে পারে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এই মডেলের সম্ভাব্য আয়োজক হিসেবে শীর্ষে রয়েছে। এছাড়া শ্রীলঙ্কাকেও সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০২৩ সালের এশিয়া কাপেও ভারত পাকিস্তানে ভ্রমণ না করায় ম্যাচগুলোর আয়োজন হাইব্রিড মডেলে করা হয়েছিল, যেখানে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজন করা হয়। সেই অভিজ্ঞতার পর, ভারতীয় দল পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে সরকারের অনুমতির বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit