শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

প্রথম সাফল্য এনে দিলেন তাসকিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : ২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেল আফগানিস্তান। দলীয় রান বিশ পেরোনোর আগেই খুইয়ে বসল ওপেনার রহমানউল্লাহ গুরবাজের উইকেট। তাকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে বল হাতে প্রথম সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ।

দলকে লড়াকু পুঁজি এনে দিতে বড় ভূমিকা রেখেছেন এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত জাকের আলী। ৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। এছাড়া স্পিনার নাসুম আহমেদের ব্যাটে এসেছে মূল্যবান ২৫ রান।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন স্পিনার নানগেয়ালিয়া খারোটে।প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডে তাই এখন বাঁচামরার লড়াই।

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit