রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

যে পথ দিয়ে যাবে বিএনপির র‌্যালি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করবে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রাটি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর র‌্যালির উদ্বোধন করবেন।

৭ নভেম্বর বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালিসহ ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এর আগে ৭ নভেম্বর বিএনপির র‌্যালি নয়াপল্টন থেকে শান্তিনগর বা মালিবাগ পর্যন্ত করত। এবার মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে।

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit