শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ইন্দোনেশিয়ার মুদ্রাবাজারে আগুন, ১ ডলার পেতে খরচ হচ্ছে ১৮ হাজার রুপিয়াহ মণিপুরে সশস্ত্র হামলায় ৩ জনের প্রাণহানি, বহু বাড়িঘর ধ্বংস মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র চাইলেই ইরানের ইউরেনিয়াম নিতে পারি, কিন্তু নেব না: ট্রাম্প বিশ্বকাপ ২০২৬: হারাতে পারে পুরোনো জৌলুশ বাথরুমে মিলল দম্পতির শেষ আলিঙ্গন অবস্থায় মরদেহ! ইরানকে তিন দিক থেকে ঘেরাও, আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস যুদ্ধ চাই না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে: আরাগচি কিউবার প্রেসিডেন্ট ও পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ থামাতে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির

আওয়ামী লীগ কর্মী থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর এফডিসি গেটে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ কর্মী থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই অনুষ্ঠানের আয়োজন করে।  

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন যুবলীগ নেতা ক্যাসিনো সম্রাটের বেশ কয়েকজন অনুসারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রুহুল কবির রিজভী। এরপর জাসাস নেতা শিবা শানু ও ইথুন বাবু নেতৃত্বে জাতীয় শহিদ মিনারে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

বিএফডিসিতে জাসাসের অনুষ্ঠানে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাসের আহ্বায়ক চিত্র নায়ক হেলাল খান ও সদস্য সচিব চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রোকন ও সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী।

জাসাস নেতারা জানান, বিকাল থেকে সুশৃঙ্খলভাবেই চলছিল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভী নিজের বক্তব্য দেওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ তার কানে খবর আসে আওয়ামী লীগের কর্মী অনুষ্ঠানে রয়েছে। এটা শোনার সঙ্গে সঙ্গেই মঞ্চ থেকে নেমে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রিজভী।

রুহুল কবির রিজভী চলে যাওয়ার পরও আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করেননি। আলোচনা, নাচ ও গানসহ নানা বর্ণাঢ্য আয়োজনে সাজানো ছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই আয়োজন।

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit