বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম

বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ফারস হোটেল এন্ড রিসোর্টে এফএইচবি ইন্টারন্যাশনাল ও আওয়ার ইসলামের যৌথ আয়োজনে ‘বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদের সঙ্গে একদুপুর’ শীর্ষক অনুষ্ঠানে তাকে এই বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মুয়াজের সম্মানিত শিক্ষক ও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান মাসুম, যাকে সম্মাননা স্মারক প্রদান করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।
 
এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, প্রখ্যাত লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, জাতীয় মসজিদ বায়তুল মোকররমের সিনিয়র পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ’র পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, কওমি কাউন্সিল বাংলাদেশ’র চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ, মাওলানা হানযালা জুবায়ের, ঢাকামেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগের প্রধান মিরাজ রহমান এবং কলবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মজলিসে আমেলার সদস্য মাওলানা মাহফুজুল হক কাসেমী, চৌধুরীপাড়া মসজিদ-ই-নূরের মুতাওয়াল্লী ইমাদুদ্দীন নোমান, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা খুরশিদ আলম কাসেমী, এফএইচবি ইন্টারন্যাশনালের কর্ণধার হাজী ফারুক হোসেন, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, রফরফের কর্ণধার ইলয়াস হুসাইন এবং আল ওয়াসি হজগ্রুপের চেয়ারম্যান আব্দুল গাফফার রানা। সমাজসেবক মাওলানা আলআমীন, সময় টিভির সিনিয়র সাব-এডিটর মুফতি আবদুল্লাহ তামিম, এবং আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবীবও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর এ অনুষ্ঠানে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব নাশিদ পরিবেশন করে। বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদের এই অর্জন দেশের জন্য গৌরবের, আর এ সংবর্ধনা আয়োজন তার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের উদাহরণ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit