শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক নুরুন্নবী ভুইয়া 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১২৫ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া  : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের নতুন করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হয়েছেন মো: মানিক মিয়া (দৈনিক সংবাদ), সাধারন সম্পাদক হয়েছেন নুরুন্নবী ভুইয়া (দৈনিক নয়াদিগন্ত ও এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক হয়েছেন  মো: জালাল হোসেন মামুন, (দেশরুপান্তর ও মাইটিভি)। আখাউড়া সড়ক বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আখাউড়া প্রেসক্লাবের এক সভায় ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি  বিশ্বজিৎ পাল বাবু (দৈনিক কালের কন্ঠ), মুহাম্মদ রাকিবুল ইসলাম (দৈনিক সংগ্রাম), যুগ্ম সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম (বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদ), সহকারী সম্পাদক জহিরুল ইসলাম সাগর ( চ্যানেল এস), প্রবাসী সম্পাদক মো: দেলোয়ার হোসেন জলিল (দৈনিক দিনকাল), কোষাধ্যক্ষ মো: আনিসুর রহমান (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক মোঃ মোশারফ হোসেন কবির (মোহনা টিভি), সাহিত্য ও প্রচার সম্পাদক বাদল আহাম্মদ খান (দৈনিক গণকন্ঠ), ক্রীড়া সম্পাদক ময়নাল হোসেন (দৈনিক ইনকিলাব)  সহকারী প্রবাসী সম্পাদক হাবিবুর রহমান (মুক্ত খবর), কার্যকরী সদস্য জুটন বনিক (নাগরিক টিভি ও খবরের কাগজ) শিপন হাবীব (দৈনিক যুগান্তর), মাসুকুর রহমান হৃদয় (ডেইলি স্টার ও নিউজ২৪ টিভি) ও আশীষ সাহা (দৈনিক দেশ বাংলা)। 
উল্লেখ থাকে যে, এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে, এছাড়াও এ কমিটির মাধ্যমে সেবামূলক, সামাজিক কার্যক্রম ও বিভিন্ন প্রকার কর্মশালা পরিচালনা করা হবে বলে জানানো হয়। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit