শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

লেনদেন ও সূচকের পতনে শেষ হলো এ সপ্তাহের পুঁজিবাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৭ নভেম্বর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) 

ডিএসইতে বৃহস্পতিবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৬ দশমিক ৩৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২ দশমিক ২১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৬৫ দশমিক ৫৪ পয়েন্ট ও ১ হাজার ১৮৭ দশমিক ৯০ পয়েন্টে।
  
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫৪১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ২০ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১০৯ কোটি ৬৫ লাখ টাকা। এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৭টি কোম্পানির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ২৭ দশমিক ৬৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৩ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৮৫১ দশমিক ৬০ পয়েন্টে ও ৯ হাজার ৩২ দশমিক ৭৬ পয়েন্টে।

আর সিএসআই সূচক ৩ দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫৪ দশমিক ৬৬ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক ৪৫ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪৮ দশমিক ৫৫ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১৩৪ দশমিক ৫৮ পয়েন্টে ও ১২ হাজার ২৩০ দশমিক ৯৭ পয়েন্টে।
  
সিএসইতে বৃহস্পতিবার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৮ লাখ টাকা।
 
সিএসইতে ২১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit