বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

‘ভোটের অধিকার পেলে জনগণই লুটেরাদের প্রতিহত করবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা গেলে কোন রাজনৈতিক দল বা ব্যক্তিকে নিষিদ্ধ বা প্রসিদ্ধ করার মতন অপ্রিয় কাজের দায়ভারও রাষ্ট্রকে বহন করতে হবে না। জনগণ নিজেরা নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে খুনি, লুটেরা, রাজনৈতিক দলের আড়ালে থাকা মাফিয়া চক্রকে প্রত্যাখ্যান করবে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা বসে আছেন। তাদের ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের সবাইকে সজাগ থাকতে হবে। একদিন পরে এই সরকারের মেয়াদ তিনমাস পূর্ণ হবে। এই তিনমাসে তাদের সফলতা নিয়ে আলোচনার যথেষ্ট সময় নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে নির্বাচন কমিশনের পুনর্গঠনের কাজ শুরু করেছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের যাত্রা পথের এটি শুরু মাত্র।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিটি নেতাকর্মীর মধ্যে বিজয়ের আত্মবিশ্বাস থাকা ভালো, তবে অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না। জনগণ পছন্দ করেন না এমন কাজ থেকে নিজেকে বিরত রাখুন। জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করুন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭ নভেম্বর কোনো দিবস নয়- ৭ নভেম্বর স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাস রক্ষার ইতিহাস। বাংলাদেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের স্বপ্ন ও দর্শনের মাধ্যমে স্বৈরাচার পতন ঘটিয়ে ৯০ সালে বিএনপিকে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন খালেদা জিয়া।

মির্জা ফখরুল বলেন, আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি কিন্তু সামনের ভবিষ্যতের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ড. ইউনূসকে আমরা শ্রদ্ধা ও বিশ্বাস করি, তিনি অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই নভেম্বর এমন একটি দিবস যা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ১৭ বছর আমরা তা পালন করতে পারি নাই।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের সব সংকটকালে নেতৃত্বে জিয়া পরিবার। ৭ নভেম্বর দিয়েছে জিয়াউর রহমান, ৯০ এর স্বৈরাচার আন্দোলনে খালেদা জিয়া ও এখন নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিয়েছে কিন্তু দেশে এখনো লেভেল ফিল্ড তৈরি হয়নি। হাসিনা বলেছিলেন গণতন্ত্রের ওপরে উন্নয়ন। আমরা বলব নতুন কোনো বায়না নয় গণতন্ত্র ও দেশের মালিকানা জনগণের ফিরিয়ে দিতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান বলেন, ৭ নভেম্বর দেশের পটপরিবর্তন হয়। সব পটপরিবর্তন মানুষ মনে রাখে না। ৭ নভেম্বর বাংলাদেশের সব পরিবর্তন করেছেন। জনগণ জিয়াউর রহমানকে মহানায়ক বানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেন, সংবিধান সংশোধন করতে পারে নির্বাচিত সরকার। কোনো ব্যক্তি কলমের খোচায় সংবিধান পরিবর্তন করতে পারে না। নির্বাচিত সরকার এসে সংবিধান সংশোধন করবে। তাই দ্রুত নির্বাচন দিতে হবে।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit