স্পোর্টস ডেস্ক : স্পেনে স্মরণকালের ভয়াবহ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে দুই শতাধিক মানুষ। বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির পাশাপাশি এখনো নিখোঁজ অনেকে।
এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যালেন্সিয়া অঞ্চলে। ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে এলাকাজুড়ে হয়েছে বিপুল ক্ষয়ক্ষতি। গত শুক্রবার (১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার (সিইসিওপি) জানিয়েছিল, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত মোট ২০২ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে।
সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই উদ্যোগের পেছনে ছিলেন রিয়ালের স্প্যানিশ তারকা ভিনিসিউস জুনিয়র। তার উদ্যোগে সাড়া দিয়ে রিয়ালের বাকি খেলোয়াড়রাও নিজ নিজ অ্যাকাউন্ট থেকে অর্থ সাহায্য করতে রাজি হন। তারা ঠিক কী পরিমাণ অর্থ সাহায্য দিয়েছেন, তা অবশ্য সেই প্রতিবেদনে বলা হয়নি।
কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/রাত ৯:৩০