বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আত্মবিশ্বাসী হয়ে জনবিচ্ছিন্ন হবেন না, নেতাকর্মীদের তারেক রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৬ নভেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, দলীয় নেতাকর্মী, সমর্থকদের জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে হবে। নিরপেক্ষ ভোট হলে বিএনপি জনপ্রিয় দল হিসেবেই বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হবে। তবে অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।
 
এ সময় পতিত আওয়ামী লীগ বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
 
তিনি বলেন, স্বৈরাচার সরকারের কুফল এখনও জনগণকে বয়ে বেড়াতে হচ্ছে। দেশের মানুষ পরাধীনতার শেকলে আটকা পড়েছিল। বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবারের সদস্যরা বিচার দাবি করারও সাহস করেননি। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের কথা বলে বিশ্বের কাছে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান।
 
এ সময় আগামী দিনের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, সবসময় অতীত নিয়ে পড়ে না থেকে, শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই এখন প্রত্যাশা।
  
দেশের সুস্থ ও স্বাভাবিক অবস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করারও আহ্বান জানান তিনি। তারেক বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পতিত সরকারের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit