রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সাভার তিতাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আওতাধীন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত  আশুলিয়ার তৈয়বপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দুই কিলোমিটার জুড়ে ৫০০ বাসাবাড়িতে সংযোগকৃত অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। এবং সেই সাথে রান্নার কাজে ব্যবহৃত চুলা ও রাইজারও জব্দ করা হয়েছে।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র জোনাল ম্যানেজার আবু-সালেহ-মোহাম্মদ খাদেমুদ্দিন ও আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র প্রকৌশলী আবু শাহাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সাভার তিতাসের উপ-ব্যাবস্থাপক আব্দুল মান্নান সহ অন্যান্য কর্মচারীবৃন্দ। অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো।
এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র জোনাল ম্যানেজার আবু-সালেহ-মোহাম্মদ খাদেমুদ্দিন বলেন, আমরা এই এলাকায় প্রায় ২ কিলোমিটার জুড়ে ৫০০ বাসা-বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এবং এর সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিন্হিত করে আইনের আওতায় আনা হবে। অভিযানে চুলা ও রাইজার জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit