শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

দলের এমন অধঃপতনের কারণ খুঁজছেন রিয়াল কোচ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : গত ২৭ অক্টোবর লা লিগায় বার্সেলোনার কাছে নিজেদের ঘরের মাঠে ৪-০ গোলে হেরেছে রিয়াল। এরপর মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে এসি মিলানের কাছে ৩-১ গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ এখন টালমাটাল। 

ম্যাচ শেষে রিয়াল কোচ অকপটেই বলে ফেললেন, তার দল এখন খুব ভালো অবস্থায় নেই। ‘দুর্ভাবনায় পড়তেই হচ্ছে আমাদেরকে, কারণ দল ভালো খেলছে না। দল এই মুহূর্তে খুব গোছানো নয়। আরও আঁটসাঁট হতে হবে, আরও গোছাতে হবে। অনেক গোল হজম করছি আমরা। দল এই মুহূর্তে খুব গোছানো নয়, এসব নিয়ে কাজ করতে হবে আমাদের।’ কার্লো আনচেলত্তি আরও বলেন, ‘এই মুহূর্তে দলের যে অবস্থা, সেখানেই মনোযোগ দিতে হবে। দল আপাতত সেরা অবস্থায় নেই। নিজেদের মান ফিরে পেতে হবে আমাদের, যাতে সব প্রতিযোগিতায় লড়াই করতে পারি।’ 

তিনি বলেন, ‘অনুপ্রেরণার ঘাটতি বা মানসিকতার সমস্যা এটি নয়। এটা সম্মিলিত ব্যর্থতা, যা দ্রুত ঠিক করতে হবে আমাদের। ধৈর্য ধরা বা না ধরার ব্যাপার এটি নয়। মাঠে কিছু একটা ঠিকঠাক হচ্ছে না এবং নিজেদের সেরা রূপ আমরা দেখাতে পারছি না। এসব অবশ্যই ঠিক করতে হবে।’ প্যারিস থেকে কিলিয়ান এমবাপ্পেকে উড়িয়ে আনা হয়েছিল অনেক আশা নিয়ে। অথচ সবশেষ ম্যাচে তাকে দুয়ো শুনতে হয়েছে। দুয়ো দেওয়া হয়েছে অহেলিয়া চুয়েমেনিকেও। 

আনচেলত্তি অবশ্য আক্রমণভাগকে ততটা দায় দিচ্ছেন না। তিনি আঙুল তুলেছেন রক্ষণের দিকে। বার্সেলোনা ও মিলানের কাছে মোট সাত গোল হজমের আগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয়ের ম্যাচেও দুটি গোল হয়েছিল তাদের জালে। আনচেলত্তি মনে করেন, ‘অনেক সুযোগ পেয়েছি আমরা। তবে আমার মতে, সমস্যা সেখানে নয়। (আক্রমণে) আমরা আরও নিখুঁত হতে পারি বটে, তবে মূল সমস্যা হলো, আমাদের প্রতিপক্ষ কতটা সহজেই সুযোগ তৈরি করতে পারছে। তিন ম্যাচে ৯ গোল হজম করেছি আমরা। যে দলের বড় শক্তি রক্ষণে দৃঢ়তা, তাদের জন্য এটা খুবই বাজে ব্যাপার। আপাতত আমরা রক্ষণে সুদৃঢ় হতে পারছি না। বলবো না যে ফুটবলাররা অলস, তবে এই মুহূর্তে কার্যকরভাবে একতাবদ্ধ হয়ে খেলতে পারছি না আমরা।’ 

তারকা দিয়ে ঠাসা রিয়ালের ড্রেসিং রুম। রিয়ালের বর্তমান পারফরম্যান্সের কারণে ড্রেসিং রুমের পরিবেশ নিয়েও কথা উঠেছে। তবে সেই গুঞ্জনও উড়িয়ে দিলেন কোচ। আনচেলত্তি বলেন, ‘ড্রেসিং রুমের পরিবেশ ঠিক আছে। অনেক কিছু নিয়েই সমালোচনা হতে পারে, আমাদের মানসিকতা, অনুশীলন, আগেও এরকম হয়েছে, লোকে অনেক কিছু বলেছে। আমরা ভালো খেলছি না। দল খুব ভালোভাবেই এগোচ্ছিল। হঠাৎ করেই খুব দ্রুত পতন হলো। তবে ফুটবলে এমন হতেই পারে।’
 
চারপাশ থেকে ধেয়ে আশা সমালোচনা মেনে নিতে আপত্তি নেই আনচেলত্তির। তার দাবি, ফুটবলাররাও এসব উপলবব্ধি করতে পারছেন। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগজয়ী কোচ তাই ঘুরে দাঁড়ানোর বিশ্বাসও পাচ্ছেন। ‘সমালোচনাগুলোকে গ্রহণ করতে হবে আমাদের, বাস্তবতা মেনে নিতে হবে।

আরও ভালো হয়ে উঠতেই হবে আমাদের, এভাবে মৌসুমের শেষ পর্যন্ত যাওয়া যাবে না। রক্ষণে আরও ভালো করতে হবে। সমাধান খুঁজতে হবে আমাদের, তবে পাগল হয়ে সব বদলে ফেলা যাবে না। আবারও বলছি, মূল ব্যাপার হলো, রক্ষণে ভালো করতে হবে আমাদের।’ ‘এটা ভালো ব্যাপার যে, ফুটবলাররাও আমার মতোই হতাশ। আমরা কেবল এখন এটাই ভাবতে পারি যে, কীভাবে উন্নতি করতে পারি। আমরা আত্মবিশ্বাসী যে, দল উন্নতি করবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit