শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

অবশেষে অধিনায়কত্ব পেলেন ওয়ার্নার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দীর্ঘদিন সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন ডেভিড ওয়ার্নার। ঋষভ পান্তের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসেরও অধিনায়কত্ব করেছেন তিনি। এ ছাড়া বিশ্বের অন্যান্য ঘরোয়া লিগেও ওয়ার্নারকে নেতৃত্ব দিতে দেখা গেছে। তবে নিজের দেশে কোনো দলের নেতা হওয়ার ওপরে নিষেধাজ্ঞা ছিল অজি এ তারকার। অবশেষে সেই নির্বাসন উঠেছে গত মাসে। আর তার পরেই ঘরের মাঠে ফের অধিনায়কত্ব করতে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে।

গত দুই আসরের অধিনায়ক ক্রিস গ্রিনকে সরিয়ে সিডনির অধিনায়ক হলেন ওয়ার্নার। ক্রিস গিন যদিও সিডনির স্কোয়াডে রয়েছেন। এ বছর তিনি অলরাউন্ডার হিসেবে মাঠে নামবেন। সিডনির নেতৃত্ব ফিরে পেয়ে ওয়ার্নার বলেন, এবারের আসরে পুনরায় সিডনিকে নেতৃত্ব দিতে পারা আমার কাছে বড় বিষয়। আমি শুরু থেকে দলের সঙ্গে রয়েছি। এবার ক্যাপ্টেন হয়ে ফিরছি। নামের পাশে ‘সি’ থাকলে ভালো লাগে।

ডেভিড ওয়ার্নার গত দুটি বিবিএল মৌসুমে থান্ডারের হয়ে অনিয়মিতভাবে মাঠে নামেন। আট ম্যাচ খেলেন তিনি। জাতীয় দলের হয়ে ব্যস্ত সূচির কারণেই অবশ্য খেলা হয়নি নিজ দেশের এ ফ্র্যাঞ্চাইজ লিগ। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সাবেক এ ওপেনারকে পুরো মৌসুমের জন্য দলে পাবে সিডনি। সেই কারণে ফের তাকে নেতৃত্বে ফেরায় থান্ডার।

 

সিডনি থান্ডারের স্কোয়াড

 

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ওয়েস অ্যাগার, ক্যামেরন ব্যানক্রফট, স্যাম বিলিংস, অলিভার ডেভিস, লকি ফার্গুসন, ম্যাট গিলকেস, ক্রিস গ্রিন, লিয়াম হ্যাচার, স্যাম কনস্টাস, নিক ম্যাডিনসন, ন্যাথন ম্যাকঅ্যান্ড্রু, শেরফান রাদারফোর্ড, উইলিয়াম সালজমান, ড্যানিয়েল স্যামস, জেসন সাঙ্ঘা ও তানভীর সাঙ্ঘা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit