বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

‘বন্ধু’ ট্রাম্পকে হোয়াইট হাউজ জয়ের অভিনন্দন জানালেন মোদি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণার আগেই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক মাধ্যম এক্সে নরেন্দ্র মোদি লিখেন, ‘ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি’।

মোদির সঙ্গে ট্রাম্পের সখ্যতা নতুন নয়।  ২০১৯-এর সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদি’ সভায় প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়ের সামনে কূটনীতিক শিষ্টাচার এড়িয়ে  ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান দিয়েছিলেন মোদি। 

এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ভারত সফরে এসে গুজরাটের আহমেদাবাদে আমন্ত্রিত হয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়াম উদ্বোধনে গিয়েছিলেন ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে হেরে হোয়াইট হাউস থেকে বিদায় নিলেও বিভিন্ন সময় মোদির প্রশংসা করেছেন ট্রাম্প।  

সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক সবশেষ প্রকাশিত ফল অনুযায়ী, প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জনের দৌড়ে এখন পর্যন্ত ২৬৭টি পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২২৪ ভোট।  বলা যায়, হােয়াইট হাউসের সিংহাসনে বসতে বিজয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit