শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

গাজীপুরে ফ্ল্যাট থেকে পা-বাঁধা দুই যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর কাশিমপুরের মাধবপুর উত্তরপাড়া এলাকার চারতলা ভবনের এক ফ্ল্যাট থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পা-বাঁধা ও গলা-শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়ে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন সুফিয়ান ও রাসেল। তারা স্থানীয় একটি প্যাকেজিং কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, গাজীপুরের মাধবপুর এলাকার রেজাউল ইসলামের ওই চারতলায় ভবনের চার তলায় থাকতেন ওই দুই যুবক। ওই বিল্ডিংয়ের পাশে আধাপাকা বিল্ডিংয়ের একটা ফ্লোর প্যাকেজিং কারখানায় কাজ করতেন ওই দুই যুবক।

মঙ্গলবার সকাল থেকে কারখানা বন্ধ থাকায় ওই দুই যুবকের সন্ধান করেন কারখানার মালিক। এদিকে তাদের ব্যবহৃত ফোনগুলো ছিল বন্ধ। তাদের কোনো সন্ধান না পেয়ে বাসার ম্যানেজারকে খবর পাঠান ওই কারখানা মালিক।

ভবনের ম্যানেজার চারতালার ফ্লোরে গিয়ে দেখতে পান তাদের মরদেহ পরে আছে।

পরে বিষয়টি কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রাত সাড়ে দশটার দিকে দুই যুবকেরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় তারা।

তদন্তকারী কর্মকর্তা মোঃ হানিফ আলী জানান, নিহত দুই যুবকের পা-বাঁধা ও দুজনের গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit