শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

এখন খেললে ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান!

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ভারত ও পাকিস্তানের ভাগ্য পরিবর্তন হয়েছে। টানা হারের ধকল সামলে ইংলিশদের ঘরের মাঠে নাস্তানাবুদ করেছে পাকিস্তান। অন্যদিকে দুই যুগ পর নিজেদের আঙিনায় সাদা পোশাকে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত।

টার্নিং উইকেটে পাকিস্তানের উন্নতি দেখে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন তো বলেই দিয়েছেন, ‘আমি ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ দেখতে চাই। টার্নিং উইকেটে এই মুহূর্তে পাকিস্তান ভারতকে হারিয়ে দেবে।’

মেলবোর্নে অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে চলাকালে ধারাভাষ্য দেওয়ার সময় ভনের সঙ্গে একমত পোষণ করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও। ভনের মতো তিনিও ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে মুখিয়ে আছেন জানিয়ে ওয়াসিম বলেন, ‘এটা (ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ) বিশাল কিছু হবে। এটা খেলাটার জন্য ভালো হবে, ভালো হবে দুই ক্রিকেটপাগল জাতির জন্যও। স্পিনিং ট্র্যাকে পাকিস্তানের এখন ভারতকে হারানোর সম্ভাবনা বেশি। তারা নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে দুমড়েমুচড়ে গিয়েছে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে সর্বশেষ লাল বলের ক্রিকেটে মুখ দেখাদেখি হয়েছিল ভারত আর পাকিস্তানের। এরপর রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে দুই দেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের দেখা মিললেও ক্রিকেট অভিজাত ফরম্যাটে তাদের দ্বৈরথ মিস করেন ক্রিকেট অনুরাগীরা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit