শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক!

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেটে শুধুমাত্র একটি ম্যাচ খেলেন সাকিব আল হাসান। সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়ার। তাই তার বোলিং অ্যাকশন ঠিকমতো পর্যালোচনার জন্য তাকে পরীক্ষা দিতে বলেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও বোলিং করা থেকে এখনো নিষিদ্ধ করা হয়নি বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা হতে পারে। তবে কোন ল্যাবে পরীক্ষা হবে সেটা এখনো ঠিক হয়নি। তা নিয়ে আলোচনা চলছে সাকিবের সঙ্গে। অ্যাকশন অবৈধ হলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না এই অলরাউন্ডার। ফের কোনো ম্যাচে বল হাতে নেওয়ার জন্য অ্যাকশন শুধরে আসতে হবে তাকে।

১৮ বছরের ক্যারিয়ারে এই প্রথম সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তোলা হয়েছে। বর্তমানে বেশ ঝামেলার মধ্যেই আছেন তিনি। দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও নিরাপত্তা ইস্যুর কারণে তা হয়ে ওঠেনি। মানসিকভাবে বাজে সময় পার করায় আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দলে না রাখার অনুরোধ করেন তিনি।

সরকারের পটপরিবর্তনের পর আর দেশে ফেরা হয়নি সাকিবের। বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যও ছিলেন তিনি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যও ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নীরব অবস্থানে ক্ষুব্ধ হন অনেকেই। পরে হত্যামামলাও হয় এই অলরাউন্ডারের নামে।

তাই এতোকিছুর মাঝে সাকিবের দেশে ফেরা নিয়ে এখনো অনিশ্চয়তা বিদ্যমান। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় শেষে সারের হয়ে এক ম্যাচ খেলতে যুক্তরাজ্যে যান তিনি। ১৩ বছর পর কাউন্টিতে প্রত্যাবর্তন ব্যক্তিগতভাবে সুখকরই ছিল তার জন্য। সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৫ উইকেট। যদিও সেই তার দল হেরেছে ১১১ রানে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৪,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit