রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

দৌলতপুরে অস্ত্রের মুখে বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল ও টাকা ছিনতাই

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোন ছিনতাইয়ের পরদিন রাতে ওষুধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধিকে মারপিট করে তার মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাই করে নিয়েছে সশস্ত্র ছিনতাইকারী চক্র। রবিবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর-কাতলামারী সড়কের ঘোড়ামারা মাঠের মধ্যে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। একমি ওষুধ কোম্পনীর বিক্রয় প্রতিনিধি হাফিজুর রহমানকে সশস্ত্র ছিনতাইকারী চক্র অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বেধড়ক মারপিট করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ও কোম্পানীর সংগৃহিত ৪৫ হাজার টাকা ছিনতাই করে নেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাফিজুর রহমান নাটোর জেলার বনপাড়া উপজেলার বড়াইগ্রাম এলাকার লেদু প্রামানিকের ছেলে।

চিকিৎসাধীন হাফিজুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে বিভিন্ন ফার্মেসী থেকে বকেয়া টাকা সংগ্রহ করে দৌলতপুরে যাওয়ার পথে ঘোড়ামারা মাঠের মধ্যে একদল সশস্ত্র ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারী চক্র তাকে বেধড়ক মারপিট করে এবং মোটরসাইকেল ও তার কাছে থাকা কোম্পানীর ৪৫ হাজার টাকা ছিনতাই করে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। পরে পথচারী ও পাশর্^বতী গ্রামের লোকজন হাফিজুর রহমনাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছিনতাই ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর বলেন, ঘটনাটি শুনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।এরআগে শনিবার রাতে দৌলতপুর উপজেলা বাজারের ব্যবসায়ী ‘জিম পোল্ট্রি কমপ্লেক্সে’র মালিক হাজী মো. নূরুল ইসলাম লতিবমোড়ে নিজ বাড়ি ফেরার সময় বাড়ির ভেতরে পৌঁছানো মাত্র একদল সশস্ত্র ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে তার কছ থেকে ব্যাগ ভর্তি ব্যবসার নগদ ৫ লক্ষ টাকা ছিনতাই করে নেয়।পৃথক ঘটনায় থানায় অভিযোগ হলেও পুলিশের ভূমিকা নিস্ক্রিয় বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit