রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

সাভারে একসঙ্গে ৪ শিশুর জন্ম

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : সাভারের একটি হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম দিয়েছেন ফারজানা বেগম নামের এক প্রসূতি। একসঙ্গে জন্ম দেওয়া ৪ জনই মেয়ে শিশু। শনিবার (২ অক্টোবর) ভোর ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়।

রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ডিউটি ম্যানেজার ইউসুফ আলী। একসঙ্গে চার মেয়ের জন্ম দেওয়া ফারজানা বেগম নরসিংদী জেলার মনোহরদী থানার কাঁচিকাটা এলাকার মঞ্জু মিয়ার স্ত্রী।  

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১ নভেম্বর রাত ১১টার দিকে ওই প্রসূতিকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তার সহযোগী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকারের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। অবস্থা বুঝে গতকাল ভোর ৪টার দিকে সিজার করা হয়। এসময় তিনি ৪ কন্যাশিশু জন্ম দেন।  

এ ব্যাপারে চার কন্যার জন্ম দেওয়া প্রসূতি কিংবা তার আত্মীয়-স্বজনরা কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে ওই প্রসূতির সিজার করা চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকার বলেন, সদ্য জন্ম নেওয়া চার শিশুই সুস্থ রয়েছে। চারজনই কন্যাসন্তান। তাদের মা ফারজানা বেগমও সুস্থ রয়েছেন। তাদের মঙ্গল কামনা করি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit