সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

ওদৌলতপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী পূর্বপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশুরা সম্পর্কে চাচাত ভাই বোন।

স্থানীয়রা জানায়, হরিনগাছী পূর্বপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে নুরাইন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা (৪) দু’জন একসাথে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন শিশুদের না পেয়ে খুঁজতে গিয়ে দেখে তারা পুকুরে ডুবে ভাসমান অবস্থায় রয়েছে। প্রতিবেশীরা শিশুদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, শনিবার সন্ধ্যার একটু আগে হরিনগাছী পূর্বপাড়া গ্রামের দুই ভাই খোদাবক্স ও মিজারুল ইসলাম ছেলে ও মেয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকার লোকজন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit