সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

আখাউড়া থেকে অন্যত্র বদলি করায় কর্মকর্তাকে মারধর, অফিস ভাঙচুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের দুই কর্মচারির বিরুদ্ধে কর্মকর্তাকে মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। অন্যত্র বদলি করার অজুহাত তুলে এ ঘটনা ঘটানো হয় বলে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ওই দু’জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আটককৃতরা হলো, নরসিংদী জেলার বেলাব উপজেলার মৃত আবদুন নূরের ছেলে মো. রবিউল আউয়াল (৩৯) ও বগুড়ার সোনাতলা উপজেলার মোকারম হোসেনের ছেলে মো. মোশারফ হোসেন (৪০)। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা। তবে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সেটি নথিভুক্ত হয়নি বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

রেলওয়ে উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মুহাম্মদ আল মামুন লিখিত অভিযোগ উল্লেখ করেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশে আউয়াল ও মোশারফকে গত মাসে আখাউড়া থেকে চট্টগ্রামে বদলি করা হয়। বদলির জন্য তারা আল মামুনকে দোষারোপ করতে থাকেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তারা অফিসে এসে আল মামুনকে মারধর করেন ও অফিসে ভাঙচুর চালান। 

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’  

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit