রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

জয়পুরহাটে বিএনপির পক্ষে-বিপক্ষে সম্মেলন ও সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৯২ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে একই সময়ে শহরের নতুনহাটে বিএনপি’র সম্মেলনের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর এ আদেশ জারি করেন।

জারি করা আদেশে বলা হয়েছে, পহেলা নভেম্বর সকাল ৯ টায় একই স্থান জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় একই সময়ে বিএনপির দুই গ্রুপ কাউন্সিল অধিবেশন আহবান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জন সাধারণের জানমালের ক্ষয়ক্ষতির সম্ভবনায় জয়পুরহাট শহর সহ সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।

এই আইনে পহেলা নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল প্রকার সমাবেশ, মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, সকল প্রকার আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষেধ ঘোষনা করা হয়। এ আদেশ অমান্য করলে তা দণ্ডবিধির ১৮৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছি।
উল্লেখ্য, জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সন্মেলনকে কেন্দ্রকরে বিএনপির একটি অংশকে গত কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হামলা ভাংচুর হয়েছে।  তারা সেই সম্মেলন বাতিলের দাবি জানিয়ে আসছিল।

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit