শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

কৃষক মহরম আলীর স্বপ্নের লাউ গাছ কেটে দিল দুষ্কৃতকারীরা।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় এক কৃষকের ৪০ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক মো. মহরম আলী। মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাতে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়াডের্র ইছাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক মো. মহরম আলী মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়াডের্র ইছাছড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ক্ষীতগ্রস্থ ওই কৃষক মাটিরাঙ্গা থানায় অভিযোগ দিয়েছেন।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সংসারে আর্থিক সচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে কয়েকমাস আগে বর্গা নেয়া ৪০ শতক জমিতে বাণিজ্যিকভাবে লাউয়ের চাষ করেন কৃষক মো. মহরম আলী। অনেক পরিশ্রমের ফসল লাউ গাছগুলোতে ইতিমধ্যে লাউ ধরেছে। ইতিমধ্যে কয়েক হাটে লাউ বিক্রি করেছেন। প্রতিদিনের মতো বুধবার সকালের দিকে ক্ষেতে লাউ সংগ্রহ করতে গিয়ে দেখেন তার সৃজিত অধিকাংশ লাউ গাছের গোঁড়া থেকে কেটে ফেলা হয়েছে।  
ক্ষতিগ্রস্থ কৃষক মো. মহরম আলী জানান, তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতেই শত্রুতামুলক তার জমির লাউ গাছ কেটে ফেলা হয়েছে। এতে তার তিন লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। ভুক্তভোগী কৃষক আরও বলেন, প্রতি সপ্তাহে ৬০/৭০টি লাউ বাজারে বিক্রি করতেন তিনি। কিন্তু সবগুলো লাউ গাছের পাতা এখন মাচার ওপর নুইয়ে পড়েছে। গাছের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। তিনি এমন বর্বরোচিত ঘটনার বিচারসহ ক্ষতিপুরণ দাবী করেন। 
স্থানীয় মো. আবুল কাশেম বলেন, বর্তমান দ্রব্যমূল্যে বাজারে কৃষক মহরম আলীর লাউ বাজারে সবজির চাহিদা পুরনের পাশাপাশি স্থানীয়রা ঘরে বসেই কমদামে লাউ কিনতে পারতো। অপর চাষী চানমনি ত্রিপুরা বলেন, এমন কর্মকান্ড সমর্থন যোগ্য নয়। আমরা কৃষকরা এঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের বিচার দাবী করছি। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit